Logo

নতুন দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে শান্ত বাহিনী

profile picture
জনবাণী ডেস্ক
২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:০৩
নতুন দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে শান্ত বাহিনী
ছবি: সংগৃহীত

বলতে গেলে এটা সম্পূর্ণ অচেনা এক রাজ্য বাংলাদেশের জন্য

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। ওয়েস্ট ইন্ডিজের মাঠিতে ম্যাচ খেললেও যুক্তরাষ্ট্রের মাটিতে এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি লাল সবুজের প্রতিনিধিরা। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তরা।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশ দল বিশ্বকাপের আগে মোট আটটি টি-টোয়েন্টি খেলবে। যার সবগুলোই অনুষ্ঠিত হবে দেশের মাটিতে। চলমান বিপিএলের ঠিক পরেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শান্ত বাহিনী। আর যেখানে থাকছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। এরপর এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে আরও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শান্ত-মেহেদীরা।

ওয়েস্ট ইন্ডিজের উইকেট-কন্ডিশন অনেকটাই বাংলাদেশের মতো হওয়ায় কিছুটা হলেও সুবিধা পাবে বাংলাদেশ দল। এছাড়া দলের অনেকেরই ক্যারিবিয়ানে খেলার অভিজ্ঞতা আছে। তবে অন্য ভেন্যু যুক্তরাষ্ট্রে খুব একটা ক্রিকেট খেলেনি শান্তরা। বলতে গেলে এটা সম্পূর্ণ অচেনা এক রাজ্য বাংলাদেশের জন্য।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাই যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে নিজেদেরকে ওই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে টাইগাররা। আসন্ন বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD