Logo

জাতীয় দলের পর ডিপিএলেও ব্যর্থতার বৃত্তে লিটন

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মার্চ, ২০২৪, ০২:৩১
জাতীয় দলের পর ডিপিএলেও ব্যর্থতার বৃত্তে লিটন
ছবি: সংগৃহীত

তবে ১১ বলে ১৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান সাব্বির

বিজ্ঞাপন

ওপেনার লিটন কুমার দাস অফফর্মের কারণে একদিন আগেই জাতীয় দল থেকে বাদ পড়েছেন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের স্কোয়াডে জায়গা মেলেনি তার। নতুন বলে অধারাবাহিক হওয়ার কারণেই ৫০ ওভারের এই সংস্করণে নির্বাচকদের আস্থা হারিয়েছেন এই ব্যাটার।

দল থেকে বাদ পড়ার পরই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিরেছেন তিনি। তবে ঘরোয়া এই টুর্নামেন্টেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি উইকেটরক্ষক এই ব্যাটার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রবিবার (১৭ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে শাইনপুকুরের মুখোমুখি হয় আবাহনী একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৬৯ রানে অলআউট হয় যায় শাইনপুকুর একাদশ। জবাবে আবাহনীর হয়ে ব্যাট করতে ওপেনিংয়ে নামেন নাঈম শেখ ও সাব্বির হোসেন। তবে ১১ বলে ১৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান সাব্বির।

এরপর ব্যাট হাতে ক্রিজে নামেন লিটন কুমার দাস। এদিন ওয়ান-ডাউনে ব্যাট করতে নেমে জাতীয় দল থেকে সদ্য বাদ পড়া উইকেটরক্ষক এই ব্যাটারকে শুরু থেকেই রীতিমতো বেশ সংগ্রাম করতে হয়েছে। স্পিনার আরাফাত সানির বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৫ রান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, শুক্রবার (২২ মার্চ) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ। সেই সিরিজের আগে ডিপিএল-ই নিজেকে প্রমাণ করার সুযোগ লিটনের। কিন্তু সেখানেও ভালো করতে পারলেন না ডানহাতি এই ব্যাটার।

এমএল/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD