Logo

র‍্যাংকিংয়ে শরিফুলের উন্নতি, অবনতি সাকিবের

profile picture
জনবাণী ডেস্ক
২১ মার্চ, ২০২৪, ০৫:১৩
র‍্যাংকিংয়ে শরিফুলের উন্নতি, অবনতি সাকিবের
ছবি: সংগৃহীত

ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সেরা অবস্থানে রয়েছেন

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের পেস বোলাররা। এই প্রভাব আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়েও পড়েছে। তাসকিন আহমেদ, শরিফুল ইসলামরা উন্নতি করেছেন। অন্যদিকে এই সিরিজ না খেলায় বোলারদের র‍্যাংকিংয়ে কিছুটা অবনতি হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানের।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫ উইকেট শিকার করেছেন পেসার শরিফুল ইসলাম। তাতেই ওয়ানডে র‍্যাংকিংয়ে লম্বা লাফ দিয়েছেন বাঁহাতি এই বোলার। আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে ১১ ধাপ এগিয়ে গেছেন তিনি। এখন তার অবস্থান ২৪ নম্বরে। ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সেরা অবস্থানে রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বেশ উন্নতি করেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও। ১২ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছেন তিনি। এই সিরিজে ৮ উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ছিলেন তাসকিন আহমেদ। তিনিও ২৭ ধাপ এগিয়ে ৪২ নম্বর স্থানে উঠে এসেছেন।

এদিকে এই সিরিজে বিশ্রামে ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব। ম্যাচ না খেলার কারণে তার র‍্যাংকিংয়ে প্রভাব পড়েছে। ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে ৭ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন এই ক্রিকেটার। তবে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে আগের মতোই দুইয়ে অবস্থান করছেন সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে ব্যাটার র‍্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছে মুশফিকুর রহিমের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ১৩৫ গড়ে ১৩৫ রান করেছেন এই ব্যাটার। এমন পারফরম্যান্সে ৬ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এগিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তিনি ১০ ধাপ এগিয়ে বর্তমানে আছেন ৩৯ নম্বরে। ১২ ধাপ এগিয়ে ৭৬ নম্বরে উঠে এসেছেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD