Logo

আইপিএল শেষে কে কত টাকা পুরষ্কার পেলেন?

profile picture
জনবাণী ডেস্ক
২৮ মে, ২০২৪, ২৪:০৭
আইপিএল শেষে কে কত টাকা পুরষ্কার পেলেন?
ছবি: সংগৃহীত

শুধু একটা ট্রফিরই ছিল না, ছিল মোটা অঙ্কের একটি প্রাইজমানি হাতে তোলার লড়াইও।

বিজ্ঞাপন

বিশ্বের টি-টোয়েন্টির মধ্যে অন্যতম বড় আসর আইপিএল। যেখানে পুরো টুর্নামেন্ট জুড়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশের সব নামিদামী তারকারা। এবারের ১৭ তম আসরের আইপিএল-লড়াই শেষ হয়েছে গতকাল। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এটি কেকেআরের তৃতীয় শিরোপা। ট্রফি সংখ্যায় চেন্নাই ও মুম্বাইয়ের পর আইপিএলের সফল দল এখন কলকাতাই।

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতা-হায়দরাবাদ লড়াই শুধু একটা ট্রফিরই ছিল না, ছিল মোটা অঙ্কের একটি প্রাইজমানি হাতে তোলার লড়াইও। চ্যাম্পিয়ন কলকাতা, রানার্সআপ হায়দরাবাদের পাশাপাশি প্লে-অফে খেলা রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও ভালো পরিমাণের অর্থই পেয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে শুধু চ্যাম্পিয়ন ট্রফিই নয়, শিরোপা জিতে মোটা অঙ্কের প্রাইজমানিও পেয়েছে তারা। ১৭তম আসরের চ্যাম্পিয়ন দল কলকাতা প্রাইজমানি পেয়েছে ২০ কোটি রুপি। অন্যদিকে ১২ কোটি ৫০ লাখ রুপি পেয়েছে রানার্সআপ হায়দরাবাদ। স্বীকৃতি হিসেবে তাদের একটি শিল্ডও দেওয়া হয়েছে।

এদিকে পিচ অ্যান্ড গ্রাউন্ড অ্যাওয়ার্ড হিসেবে ৫০ লাখ রুপি পেয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। মূলত এবারের আসরের প্রায় সব পুরস্কারই নিজেদের দখলে নিয়েছে দুই ফাইনালিস্ট দল। ব্যক্তিগত প্রাপ্তিতেও তারাই আধিপত্য দেখিয়েছে।

বিজ্ঞাপন

এবারের আসরে সুনীল নারিন হয়েছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। এ নিয়ে তিনবার এই পুরস্কার জিতলেন তিনি। পাশাপাশি ফ্যান্টাসি ইলেভেন বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। দুই পুরস্কার বাবদ ২০ লাখ রুপি পেয়েছেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। এবারের আসরে ৪৮৮ রানের পাশাপাশি ১৭ উইকেট তুলেছেন তিনি।

বিজ্ঞাপন

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় মিচেল স্টার্ক ফাইনালে ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচ হিসেবে ১ লাখ রুপি এবং প্লেয়ার অব দ্য ম্যাচ হিসেবে জিতেছেন ৫ লাখ রুপি 

বিজ্ঞাপন

এ ছাড়া সবচেয়ে বেশি ডট বলের জন্য ১ লাখ রুপি জিতেছেন হার্ষিত রানা। ফাইনালে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকিয়ে রহমানউল্লাহ গুরবাজ এবং সবচেয়ে বেশি ছক্কা মেরে ভেঙ্কটেশ আইয়ার ১ লাখ রুপি করে পেয়েছেন।

বিজ্ঞাপন

২৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপ এবং ১০ লাখ রুপি পেয়েছেন পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেল। সেরা ক্যাচের জন্য রামানদ্বীপ সিং, বেস্ট স্ট্রাইকরেটের জন্য জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ১০ লাখ রুপি করে পুরস্কার পেয়েছেন।

৭৪১ রান করে এবারের আসরের শীর্ষ রানসংগ্রাহক বিরাট কোহলি। এক সেঞ্চুরি ও পাঁচ হাফ-সেঞ্চুরিতে ১৭তম আসর রাঙিয়েছেন এই ব্যাটিং দানব। অরেঞ্জ ক্যাপের পাশাপাশি ১০ লাখ রুপি জিতেছেন তিনি।

বিজ্ঞাপন

সবচেয়ে বেশি চার হাঁকিয়ে ট্রাভিস হেড এবং ওভার বাউন্ডারি হাঁকিয়ে অভিষেক শর্মা ১০ লাখ রুপি করে জিতেছেন। এ ছাড়া বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে নিতিশ কুমার রেড্ডি ১০ লাখ রুপির পুরস্কার পেয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD