Logo

‘এ’ দলের সিরিজে যেতে পারেন জাতীয় দলের ক্রিকেটাররাও

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুলাই, ২০২৪, ২৪:০৫
‘এ’ দলের সিরিজে যেতে পারেন জাতীয় দলের ক্রিকেটাররাও
ছবি: সংগৃহীত

মুশফিকুর রহিম থেকে মেহেদী হাসান মিরাজ সবাই থাকবেন সেখানে। তবে ইনজুরির কারণে খেলবেন না নাজমুল হোসেন শান্ত

বিজ্ঞাপন

আগামী মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে পৌছে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে শান্তবাহিনী। তবে তার আগে পাকিস্তানের মাটিতে সফর করবে বাংলাদেশ ‘এ’ দল।

এছাড়া আগস্টের শুরুতে ‘এ’ দলকে পাকিস্তান পাঠাবে বিসিবি। সেখানে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে টাইগাররা। শুরুতেই থাকবে চার দিনের ম্যাচ। এই সফরে যেতে পারেন জাতীয় দলের ক্রিকেটাররাও। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি এক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘থাকার সুযোগ আছে। এখন দেখা যাক।’

এদিকে আজ বৃৃহস্পতিবার থেকে চট্টগ্রামের মাটিতে গড়াবে দুই দিনের প্রস্তুতিমূলক টেস্ট ম্যাচ। যেখানে লাল দল বনাম সবুজ দলের হয়ে ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। মুশফিকুর রহিম থেকে মেহেদী হাসান মিরাজ সবাই থাকবেন সেখানে। তবে ইনজুরির কারণে খেলবেন না নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD