Logo

সাদা বলে অধিনায়ক হৃদয়, লাল বলে বিজয়

profile picture
জনবাণী ডেস্ক
২ আগস্ট, ২০২৪, ০৪:৩০
সাদা বলে অধিনায়ক হৃদয়, লাল বলে বিজয়
ছবি: সংগৃহীত

ওয়ানডে, অধিনায়ক, হৃদয়, টেস্ট, অধিনায়ক, বিজয়

বিজ্ঞাপন

চলতি মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। তার আগে ৬ আগস্ট পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল।

‘এ’ দল এই সফরে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। এই সিরিজের জন্য ইতোমধ্যেই ২৩ ক্রিকেটার নিয়ে আলাদা আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই সফরে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়। বয়সভিত্তিক ক্রিকেটে লম্বা সময় অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের। আর সাদা পোশাকে দলকে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়।

ইসলামাবাদে প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে ১০ আগস্ট। একই মাঠে পরের চার দিনের ম্যাচটি শুরু হবে ১৭ আগস্ট। আর ২৩, ২৫ ও ২৭ আগস্ট ইসলামাবাদেই হবে এক দিনের ম্যাচ তিনটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুই সিরিজের পাঁচ ম্যাচের দলেই আছেন সাত ক্রিকেটার। তারা হলেন- মোসাদ্দেক হোসেন, তানজিম হাসান, মাহিদুল ইসলাম, তানভির ইসলাম, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।

প্রথম চার দিনের ম্যাচে রাখা হয়েছে টেস্ট দলের পরিচিত মুখ মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন, নাঈম হাসান ও হাসান মাহমুদকে।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD