Logo

ভারত সিরিজ সামনে রেখে লিটন-মুশফিকদের ঘাম ঝরানো অনুশীলন

profile picture
জনবাণী ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০১
ভারত সিরিজ সামনে রেখে লিটন-মুশফিকদের ঘাম ঝরানো অনুশীলন
ছবি: সংগৃহীত

পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করেছে মুশফিক-সাকিবরা

বিজ্ঞাপন

সদ্য সমাপ্ত পাকিস্তানে টেস্ট সিরিজ সফলতার সাথেই শেষ করেছে বাংলাদেশ দল। পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করেছে মুশফিক-সাকিবরা। দেশে ফিরে ক্রিকেটাররা খুব একটা বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে নাজমুল হোসেন শান্তরা ফিরেছেন কঠোর অনুশীলনে। 

রবিবার (৮ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের ঘাম ঝরাতে দেখা গেছে। লিটন দাস থেকে শুরু করে মুশফিকুর রহিম, শরিফুল ইসলামরা মিরপুরের সেন্টার উইকেটে ক্রিকেটাররা আসন্ন ভারত সিরিজকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে বেশ ব্যস্ত সময় পার করছেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন দীর্ঘদিন পর দলের বাইরে থাকা এবাদত হোসেনকেও দেখা গেছে বোলিং করতে। আরও ছিলেন তাইজুল ইসলাম, রিশাদ হোসেনরাও। আর ক্রিকেটারদের সঙ্গে উপস্থিত ছিলেন দেশি কোচ সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুলরা।

সর্বশেষ পাকিস্তান সিরিজের আগেও ক্রিকেটাররা দেশি কোচদের অধীনে দীর্ঘদিন অনুশীলন ক্যাম্প করেছিল। পাকিস্তান সিরিজের পর ছুটিতে যাওয়া বিদেশি কোচদের বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নাগাদ দেশে ফেরার কথা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রবিবার (১৫ সেপ্টেম্বর) ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও এই সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিবি। তবে ধারণা করা হচ্ছে বুধবার (১১ সেপ্টেম্বর) মধ্যেই দল ঘোষণা করবে বিসিবি।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD