Logo

বড় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জানুয়ারি, ২০২৫, ০২:৪৭
বড় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
ছবি: সংগৃহীত

বড় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বিজ্ঞাপন

বড় স্বপ্ন নিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচেই স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা নেপাল। জান্নাতুল মাওয়া-নিশিতা নিশিদের ঘূর্ণি ধাঁধার সমাধান জানা ছিল না নেপালের ব্যাটারদের। ফলে তারা ফেঁসে গেছেন জুনিয়র টাইগ্রেসদের স্পিন জালে। কোনোরকমে দলীয় ফিফটি স্পর্শ করে অলআউট হয় তারা। ছোট লক্ষ্য ৪০ বল হাতে রেখেই পেরিয়ে গেছে বাংলাদেশ। তাতে ৫ উইকেটের সহজ জয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের মেয়েরা।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৫২ রানের বেশি করতে পারেনি নেপাল অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন সানা পারভিন। জবাবে খেলতে নেমে ১৩ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

নেপালের ব্যাটাররা শুরু থেকেই ভুগ ছিলেন । ইনিংসের তৃতীয় ওভারে সাবিত্রি ধামীকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নিশিতা নিশি। তিনে নেমে জুটি গড়ার চেষ্টা করেন পূজা মহৌত্র। তবে ১৮ বল খেলে মাত্র ২ রান করেছেন তিনি।

আরও পড়ুন: প্রথম ম্যাচেই টাইগাররা পেল ভারতকে, ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান

বিজ্ঞাপন

অধিনায়ক ফেরার পর আর কেউই সানা পারভিনকে সঙ্গ দিতে পারেননি। বাকিদের আসা-যাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রমক ছিলেন সানা। ৩২ বলে ১৯ এসেছে তার ব্যাট থেকে।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে ১১ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার জান্নাতুল মাওয়া। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন আনিসা আক্তার সুবা, ফাহমিদা ছোঁয়া ও নিশি।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD