Logo

বয়স চুরি ঠেকাতে নতুন পদক্ষেপ ভারতীয় ক্রিকেট বোর্ডের

profile picture
জনবাণী ডেস্ক
৫ আগস্ট, ২০২৫, ০২:১৩
বয়স চুরি ঠেকাতে নতুন পদক্ষেপ ভারতীয় ক্রিকেট বোর্ডের
ছবি: সংগৃহীত

বয়স চুরি ঠেকাতে নতুন পদক্ষেপ ভারতীয় ক্রিকেট বোর্ডের

বিজ্ঞাপন

বয়স চুরি ঠেকাতে আরও কঠোর অবস্থান নিচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বয়স যাচাইয়ের প্রক্রিয়াকে আরও পেশাদার ও নির্ভরযোগ্য করতে এবার বহিরাগত সংস্থা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সম্প্রতি এ সংক্রান্ত একটি ‘রিকোয়েস্ট ফর প্রপোজাল’ (আরএফপি) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিসিআই।

বিজ্ঞপ্তিতে অভিজ্ঞ ও স্বনামধন্য সংস্থাগুলোকে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে। আবেদনকারী প্রতিষ্ঠানের কমপক্ষে তিন বছরের ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের অভিজ্ঞতা থাকতে হবে এবং গ্রামীণ এলাকাতেও মাঠপর্যায়ে যাচাইয়ের সক্ষমতা থাকতে হবে।

বিজ্ঞাপন

বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, নতুন এই সংস্থা আগস্টের শেষদিকে কাজ শুরু করবে। ফলে এবার বয়স যাচাই প্রক্রিয়া সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে। সাধারণত প্রতি বছর জুলাই ও আগস্টে বয়স যাচাই কার্যক্রম সম্পন্ন করে বিসিসিআই।

বিজ্ঞাপন

বিসিসিআই সাধারণত দুই ধাপে বয়স যাচাই করে থাকে—প্রথম ধাপে জমা পড়া নথিপত্র ও জন্মসনদ পর্যালোচনা এবং দ্বিতীয় ধাপে হাড় (বোন) পরীক্ষার মাধ্যমে বয়স নির্ধারণ। এই প্রক্রিয়া মূলত ছেলেদের অনূর্ধ্ব-১৬ এবং মেয়েদের অনূর্ধ্ব-১৫ পর্যায়ে প্রযোজ্য।

হঠাৎ এই পরিবর্তনের কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে কিছু সন্দেহজনক জন্মসনদ ও নথি জমা দেওয়ার ঘটনা বোর্ডকে এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

বিজ্ঞাপন

এর আগে বিসিসিআই নিজেরাই বয়স যাচাইয়ের পুরো প্রক্রিয়া পরিচালনা করত। তবে এবার বহিরাগত সংস্থা যুক্ত হওয়ায় বোর্ডের উদ্দেশ্য পরিষ্কার—এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা, দৃঢ়তা এবং পেশাদারিত্ব আনা।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD