Logo

নারী বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি, জায়গা পেলেন নতুন মুখ

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৫, ০৭:২৬
নারী বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি, জায়গা পেলেন নতুন মুখ
ছবি: সংগৃহীত

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় বসছে নারী বিশ্বকাপ ক্রিকেটের আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় বসছে নারী বিশ্বকাপ ক্রিকেটের আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৩ আগস্ট) অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নিগার সুলতানা জ্যোতিকে। তার সহকারী হবেন নাহিদা আক্তার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এবারের দলে জায়গা পেয়েছেন কয়েকজন তরুণ ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন উইকেটকিপার-ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক, অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ-অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার।

নারী বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ৩০ সেপ্টেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। আর ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড- নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD