Logo

ভারতকে হারানো সম্ভব: আশরাফুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৮
ভারতকে হারানো সম্ভব: আশরাফুল
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর আত্মবিশ্বাসী বাংলাদেশ দল আগামীকাল (২৪ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হবে।

বিজ্ঞাপন

এই ম্যাচ ঘিরে প্রশ্ন উঠছে—ভারতকে হারানো কি সম্ভব? বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ করতে পারলে ভারতকেও হারানো যাবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমকে আশরাফুল বলেন, ‘ভারতের সঙ্গে কিন্তু আমরা তাদের মাঠে টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিলাম। সেদিনের মতো যদি দিনটা আমাদের হয়, আর সবাই নিজেদের সেরাটা দিতে পারে, তাহলে ভারতকে হারানো একেবারেই অসম্ভব নয়।’

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে ওমানের ইতিবাচক ব্যাটিং দেখে আশরাফুল আরও আশাবাদী হয়েছেন। তিনি বলেন, ‘যখন সুপার ফোরে গেলাম এবং ভারতের আগে ওমানের খেলা দেখলাম, ওমান যেভাবে তাদের বিপক্ষে ব্যাটিং করেছে, তা দেখে আমার মনে হয়েছে আমাদেরও এখানে ভালো করার যথেষ্ট সুযোগ আছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের বোলারদের ভূয়সী প্রশংসা করেন আশরাফুল। তার ভাষায়, ‘শ্রীলঙ্কার সঙ্গে আমরা দারুণ ক্রিকেট খেলেছি। মুস্তাফিজ আর শেখ মেহেদী অসাধারণ বল করেছেন। তাসকিনও ভালো বল করেছে। শরিফুল খরুচে হলেও লড়াই করেছে।’

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD