Logo

অবশেষে একাদশে জায়গা পেলেন সাকিব

profile picture
ক্রীড়া ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৫, ১১:০৬
অবশেষে একাদশে জায়গা পেলেন সাকিব
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে প্রথম তিন ম্যাচে একাদশে জায়গা পাননি সাকিব আল হাসান। অবশেষে আজমান টাইটান্সের বিপক্ষে ম্যাচে তাকে দলে ফিরিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আজমান টাইটান্স। বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এর আগে তিন ম্যাচ খেলেই তিনটিতেই হেরেছে সাকিবের দল রয়্যাল চ্যাম্পস। এখন পর্যন্ত কোনো পয়েন্ট না থাকায় টেবিলের একেবারে তলানিতে অবস্থান তাদের।

বিজ্ঞাপন

রয়্যাল চ্যাম্পস একাদশ: জেসন রয়, নিরোসান ডিকভেলা, ব্রেন্ডন ম্যাকমুলেন, সাকিব আল হাসান, অ্যারন জোন্স, ড্যানিয়েল শামস, কুইন্টন স্যাম্পসন, ঋষি ধাওয়ান, ক্রিস জর্ডান, সঞ্জয় পাহাল ও হায়দার রাজ্জাক।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD