Logo

মাঠে হার্ট অ্যাটাকে ঢাকার সহকারী কোচের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ১৩:৪৪
মাঠে হার্ট অ্যাটাকে ঢাকার সহকারী কোচের মৃত্যু
ছবি: সংগৃহীত

মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। বিপিএল ক্রিকেট উৎসবের মাঝেই এ মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শনিবার আসর শুরু করে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর আগমুহূর্তে খেলোয়াড়দের নিয়ে গা গরম করানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন সহকারী কোচ মাহবুব আলী জাকি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। জানা গেছে, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এই ঘটনায় ক্রিকেট অঙ্গনে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD