Logo

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, নেই জাকের-শান্ত

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৪ জানুয়ারি, ২০২৬, ১৩:০২
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, নেই জাকের-শান্ত
ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। মূলত মুস্তাফিজুর রহমান সংক্রান্ত ইস্যুর কারণে দলটির লিগ পর্বের চার ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি উঠেছে। এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ দল তাদের ১৫ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

ঘোষিত প্রাথমিক স্কোয়াডে নেই জাকের আলি অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন। তবে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

অন্যদিকে বিপিএলের প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছে নাজমুল হোসেন শান্ত, আর বল হাতে দুই ম্যাচে ভালো পারফরম্যান্স করেছেন রিপন মন্ডল। এছাড়া আলিস ইসলামও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। নির্বাচকরা ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারদের দিকে নজর রেখেছেন। প্রাথমিক দলে প্রয়োজন পড়লে ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো পরিবর্তন আনতে পারবে বিসিবি। এর পর কোনো পরিবর্তনের জন্য আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।

আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। কলকাতায় পরের দুটি ম্যাচ ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে। শেষ ম্যাচে তারা মুম্বাইয়ে খেলবে নেপালের বিপক্ষে।

বিজ্ঞাপন

এক নজরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD