Logo

মায়ামিতে বিলাসবহুল আবাসন সাম্রাজ্য গড়ছেন লিওনেল মেসি

profile picture
ক্রীড়া ডেস্ক
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৩১
মায়ামিতে বিলাসবহুল আবাসন সাম্রাজ্য গড়ছেন লিওনেল মেসি
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের পর পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেওয়া আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি শহরটির ব্রিকেল এলাকায় নিজের আবাসন বিনিয়োগ বাড়াচ্ছেন। ধারণা করা হচ্ছে, ক্যারিয়ারের বাকি সময় তিনি মায়ামিতেই থাকবেন।

বিজ্ঞাপন

সম্প্রতি মেসি সিপ্রিয়ানি রেসিডেন্সে চারটি বিলাসবহুল কন্ডোমিনিয়াম কিনেছেন। ৮০ তলার এই টাওয়ারটি ব্রিকেল শহরের কেন্দ্রস্থলে নির্মাণাধীন। শীর্ষ তলায় কেনা এই ইউনিটগুলো মেসিকে ‘দ্য কানালেত্তো কালেকশন’ নামে বিশেষ মালিকগোষ্ঠীর অংশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাণাধীন টাওয়ারে মোট ৩৯৭টি এক থেকে চার শয়নকক্ষের অ্যাপার্টমেন্ট থাকবে। শীর্ষের ১৮ তলায় ছয়টি পেন্টহাউস এবং ৬৮টি অতিবিলাসবহুল ইউনিট থাকবে। মেসির একটি ইউনিটের আয়তন প্রায় ৩,৫০০ বর্গফুট এবং সেখানে চারটি শয়নকক্ষ রয়েছে।

বিজ্ঞাপন

মেসির নতুন আবাসন থেকে মায়ামি আকাশ ও বিসকেইন উপসাগরের ৩৬০ ডিগ্রি প্যানোরামিক দৃশ্য উপভোগ করা যাবে। গোপনীয়তা বজায় রাখার জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। এর আগে তিনি দক্ষিণ ফ্লোরিডার সানি আইলস বিচে একটি বাড়ি কিনেছেন, যা মায়ামিতে দীর্ঘমেয়াদে অবস্থান ইঙ্গিত দেয়।

সিপ্রিয়ানি টাওয়ারে স্যুট-ধাঁচের দুটি সুইমিং পুল, সানডেক, বাসিন্দাদের জন্য রেস্তোরাঁ, ব্যক্তিগত লাউঞ্জ বার, সউনা, ট্রিটমেন্ট রুমসহ সমন্বিত স্পা, গলফ সিমুলেটর, স্ক্রিনিং রুম, আধুনিক ফিটনেস সেন্টার, পিকলবল কোর্ট এবং ২৪ ঘণ্টা ক্যাটারিং সেবা থাকবে।

বিজ্ঞাপন

বিলাসবহুল আবাসনের ইন্টেরিয়র ডিজাইন করেছে ‘১৫০৮ লন্ডন’ এবং স্থাপত্য নকশা করেছে খ্যাতনামা প্রতিষ্ঠান ‘আরকিটেকটোনিকা’। মেসির এই বিনিয়োগ তার জীবনধারা এবং আর্থিক কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD