অবশেষে বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন আমিনুল ইসলাম বুলবুল

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে অবশেষে মুখ খুলেছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছেন, এ সিদ্ধান্তটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মেনে নিতে হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সঙ্গে বোর্ডের সম্পর্ক এবং সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেছেন তিনি।
বিজ্ঞাপন
সম্প্রতি দেশের কয়েকটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি এ প্রসঙ্গে সরাসরি বিস্তারিত বলতে না চাইলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, ‘এ নিয়ে বেশি কিছু বলতে চাই না। তবে চেষ্টা করেছি। শেষ পর্যন্ত আমিও তো একজন ক্রিকেটার।’ তার এই বক্তব্যে বিষয়টি নিয়ে ব্যক্তিগত আক্ষেপের ছাপ ফুটে উঠেছে বলে মনে করছেন অনেকেই।
বর্তমান বোর্ডের কার্যক্রম ও সম্ভাব্য সংকট নিয়ে প্রশ্নের জবাবে বুলবুল বলেন, বোর্ডে কোনো ধরনের অস্থিরতা নেই। তার ভাষায়, ‘আমি কোথাও কোনো সংকট দেখছি না। বোর্ড নিজস্ব নিয়মেই স্বাভাবিকভাবে চলছে। জাতীয় দল তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আর নারী দল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে কার্যক্রম স্বাভাবিক আছে।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বর্তমান কমিটি একটি নির্বাচিত বোর্ড এবং গত সাড়ে পাঁচ মাস ধরে এটি নিয়মমাফিক পরিচালিত হচ্ছে। তাই বোর্ডে কোনো সংকট রয়েছে—এ ধরনের আলোচনা তিনি প্রত্যাশা করেন না বলেও মন্তব্য করেন।
আইসিসির সঙ্গে সম্পর্কের এখন সমাধান হয়ে গেছে বলেই জানালেন বুলবুল, আলহামদুলিল্লাহ, বিষয়টি এখন পুরোপুরি সমাধান হয়ে গেছে। মাঝখানে অনেক কিছু ঘটেছে, যার সবকিছু হয়তো গণমাধ্যমে আসে না। সে সময় সরকারের যে সিদ্ধান্ত ছিল, তা আমাকে মেনে নিতে হয়েছে। আর এখন যে সরকার দায়িত্বে আছে, তাদের সিদ্ধান্তও আমাদের মানতে হবে। শুরু থেকেই বলে আসছি, আমরা সরকারের অধীনই কাজ করি।
বিশ্বকাপ খেলতে না যাওয়া নিয়ে হচ্ছে তদন্ত। এ নিয়ে বুলবুল বলেন, ঐটার ব্যাপারে আমার ধারণা নেই, কিছু শুনিনি। পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। অনুসন্ধান তো সরকার করতেই পারে। তাদের কথা আমরা শুনব, শুনছি। আবারও বলছি, ফাহিম ভাইসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় দলের স্কোয়াড ঠিক করেছিল। আমাদের যাওয়ার প্রস্তুতিও ছিল, কোথায় খেলবে, না খেলবে- সবই নির্ধারিত ছিল। তবে সরকারের সিদ্ধান্তকে সম্মান করতেই হবে।
বিজ্ঞাপন
অন্যদিকে বর্তমান বোর্ডের কার্যক্রম ও সম্ভাব্য সংকট নিয়ে প্রশ্নের জবাবে বুলবুল বলেন, বোর্ডে কোনো ধরনের অস্থিরতা নেই। তার ভাষায়, ‘আমি কোথাও কোনো সংকট দেখছি না। বোর্ড নিজস্ব নিয়মেই স্বাভাবিকভাবে চলছে। জাতীয় দল তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আর নারী দল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে কার্যক্রম স্বাভাবিক আছে।’
তিনি আরও বলেন, বর্তমান কমিটি একটি নির্বাচিত বোর্ড এবং গত সাড়ে পাঁচ মাস ধরে এটি নিয়মমাফিক পরিচালিত হচ্ছে। তাই বোর্ডে কোনো সংকট রয়েছে—এ ধরনের আলোচনা তিনি প্রত্যাশা করেন না বলেও মন্তব্য করেন।
বিজ্ঞাপন
এদিকে বর্তমান বোর্ডের কার্যক্রম ভবিষ্যৎ নিয়ে বুলবুল বলেন, 'আমি কোথাও কোনো সংকট দেখছি না। বোর্ড তার নিজস্ব নিয়মে স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। জাতীয় দল খেলছে আর মেয়েদের দল শ্রীলঙ্কার বিপক্ষে খেলার প্রস্তুতি নিচ্ছে। সামগ্রিকভাবে সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। কোথাও কোনো সংকট নেই। এটা তো নির্বাচিত কমিটি। সাড়ে পাঁচ মাস ধরে বোর্ড চলছে। এ ধরনের প্রশ্ন আমরা আশা করি না।'








