Logo

আগামীকাল ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ১৯:২৪
আগামীকাল ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত
ছবি: সংগৃহীত

মালদ্বীপের রাজধানী মালেতে আগামীকাল সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের গ্রুপ পর্বে দুই দলই পাকিস্তানকে হারিয়েছিল। বাংলাদেশ ২-০ গোলে, আর ভারত ৩-০ গোলে পাকিস্তানকে হারায়। বাংলাদেশ-ভারত গ্রুপ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

সেমিফাইনালে বাংলাদেশ নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে ভারত ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে।

ফাইনালটি বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য উত্তেজনার মুহূর্ত হিসেবে চিহ্নিত হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD