Logo

বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১৬:৪০
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় পরিবর্তন এনে নতুন এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। মঙ্গলবার নেওয়া এ সিদ্ধান্তে আগের কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

নতুন কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়স ইব্রাহিম আহমেদ, তানজিল চৌধুরি, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, আতহার আলি খান, সালমান ইসপাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা।

এর আগে আমিনুল ইসলাম বুলবুল-এর নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়ার পরই নতুন এই এডহক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। নতুন কমিটি ক্রিকেট বোর্ডের কার্যক্রম পরিচালনা করবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD