বিসিবিতে যাচ্ছেন তামিম ইকবাল, সন্ধ্যায় নতুন কমিটির মিটিং

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় পরিবর্তন এসেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।
বিজ্ঞাপন
আজ সন্ধ্যা ৬টায় তামিমের নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে যাবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে কমিটির প্রথম বৈঠক।
গত বছরের বিসিবি নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করে। গত রবিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। সেই প্রতিবেদনে নানা অনিয়ম প্রমানিত হওয়ায় আমিনুল ইসলাম বুল্বুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।
বিজ্ঞাপন
এরপর তামিম ইকবালকে সদস্য করে ১১ সদ্যসের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরও আছেন মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস ও রুশনা ইমাম।
নতুন এই অ্যাডহক কমিটি আগামী তিন মাসের জন্য বিসিবির কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে এই সময়ের মধ্যেই একটি নতুন নির্বাচিত কমিটি গঠনের জন্য নির্বাচন আয়োজন করার দায়িত্বও তাদের ওপর থাকবে।








