Logo

‘আমি জাতীয় দলের যোগ্য নই’, নিজের ফর্ম নিয়ে রিজওয়ান

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৬, ১৯:৫৯
‘আমি জাতীয় দলের যোগ্য নই’, নিজের ফর্ম নিয়ে রিজওয়ান
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের ১১তম আসরে টানা সাতটি হারের পর টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে রাওয়ালপিন্ডি দল। দলের এই ব্যর্থতার পর নিজের ফর্ম নিয়ে কঠোর মন্তব্য করেছেন অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তিনি বলেছেন, বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে তার পাকিস্তান জাতীয় দলে জায়গা পাওয়া উচিত নয়।

বিজ্ঞাপন

রিজওয়ান নিজের অতীত পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে বলেন, তিনি আগেও স্পষ্টভাবে জানিয়েছেন যে বর্তমান খেলার মান দিয়ে জাতীয় দলে খেলার যোগ্যতা তিনি রাখেন না। তার ভাষায়, “আপনারাই একসময় বলেছিলেন আমি ছক্কা মারতে পারি না। আমি এখনো সততার সঙ্গে বলছি, হ্যারিস রউফও এর সাক্ষী। ডিনারের সময় আমি তাকে বলেছিলাম, আমার বর্তমান পারফরম্যান্সে জাতীয় দলে জায়গা পাওয়ার অধিকার নেই।”

তবে আত্মসমালোচনা করলেও তিনি এখনই ক্রিকেট ছাড়তে প্রস্তুত নন। রিজওয়ান বলেন, ভুল স্বীকার করলেও হাল ছাড়বেন না। যতদিন শক্তি থাকবে, তিনি লড়াই চালিয়ে যাবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, পারফরম্যান্স ভালো না হলে তরুণদের সুযোগ দেওয়া উচিত—এ কথা তিনি অধিনায়কত্বের সময়ও বলেছিলেন।

বিজ্ঞাপন

মিডিয়ার সমালোচনা প্রসঙ্গে রিজওয়ান বলেন, তিনি প্রশ্ন বা সমালোচনায় ভয় পান না এবং নিজের দুর্বলতা স্বীকার করতে দ্বিধা করেন না। প্রয়োজনে অবসর নিয়েও সিদ্ধান্ত মেনে নেবেন বলেও জানান তিনি।

শেষে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে রিজওয়ান বলেন, হয়তো পর্যাপ্ত কঠোর পরিশ্রম হয়নি, তবে তিনি আরও বেশি পরিশ্রম করে আবারও ফিরে আসার চেষ্টা করবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD