Logo

শিরোপা নিশ্চিতের মিশনে রাতে মাঠে নামছে বায়ার্ন মিউনিখ

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৬, ১৭:৫৮
শিরোপা নিশ্চিতের মিশনে রাতে মাঠে নামছে বায়ার্ন মিউনিখ
ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পাওয়ার পর দারুণ আত্মবিশ্বাসে রয়েছে বায়ার্ন মিউনিখ। সেই ইতিবাচক ধারাবাহিকতা ধরে রেখে ঘরোয়া লিগেও সাফল্য নিশ্চিত করতে আজ রাতে বুন্দেসলিগার ম্যাচে মাঠে নামছে জার্মান জায়ান্টরা। স্টুটগার্টের বিপক্ষে জয় পেলেই তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের।

বিজ্ঞাপন

চলতি মৌসুমে লিগের ২৯ রাউন্ড শেষে ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে এখনো গাণিতিকভাবে টিকে আছে বরুশিয়া ডর্টমুন্ড। তবে বাস্তব চিত্রে তাদের শিরোপার সম্ভাবনা খুবই ক্ষীণ।

নিজেদের ৩০ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট অর্জন করতে পেরেছে বরুশিয়া ডর্টমুন্ড। তাদের বাকি আছে আর মাত্র চারটি ম্যাচ। এই চার ম্যাচের চারটিতেই জিতলে সর্বোচ্চ ১২ পয়েন্ট পাবে তারা। ফলে এই মৌসুম থেকে সর্বোচ্চ ৭৬ পয়েন্ট সংগ্রহ করতে পারবে ডর্টমুন্ড।

বিজ্ঞাপন

পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থায় শিরোপা জিততে হলে ডর্টমুন্ডকে তো সব ম্যাচ জিততে হবেই, সেই সঙ্গে নিজেদের সব ম্যাচেই হারতে হবে বায়ার্নকে। এরপরও দেখতে হবে গোল ব্যবধান। তাই নিশ্চিতভাবেই বলা যায় যে, ডর্টমুন্ডের পক্ষে শিরোপা জেতা প্রায় অসম্ভব।

অন্যদিকে বায়ার্নের জন্য সমীকরণ অনেক সহজ। ডর্টমুন্ড সর্বোচ্চ ৭৬ পয়েন্টে পৌঁছাতে পারবে বলে বায়ার্ন যদি তাদের বাকি পাঁচ ম্যাচ থেকে মাত্র এক পয়েন্টও সংগ্রহ করতে পারে, তাহলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে। তাই আজকের ম্যাচেই জয় তুলে নিয়ে সব হিসাব শেষ করে দিতে চাইবে তারা।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD