Logo

দীর্ঘমেয়াদি অধিনায়কত্ব পাওয়া নিয়ে যা বললেন লিটন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৬ এপ্রিল, ২০২৬, ১৭:১৩
দীর্ঘমেয়াদি অধিনায়কত্ব পাওয়া নিয়ে যা বললেন লিটন
ছবি: সংগৃহীত

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ দল, তবে নেতৃত্বের দায়িত্বে ছিলেন লিটন দাস। সাম্প্রতিক সময়ে তার অধিনায়কত্বের মেয়াদ নতুন করে বাড়ানো হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্বে দেখা যেতে পারে এই উইকেটরক্ষক ব্যাটারকে।

বিজ্ঞাপন

এ বিষয়ে আজ সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘সত্যি বলতে খুব একটা কথা হয়নি। তারা সিদ্ধান্ত নিয়েছে। তারা মনে করেছে আমি যোগ্য। আমি আমার কাজ করার চেষ্টা করব। দল যেভাবে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছিল, প্রস্তুতি তেমন থাকবে। অবশ্য, এখনও যথেষ্ট সময় আছে।’

পরে নিজের উইকেটকিপিং করা নিয়ে লিটন বলেন, ‘যেহেতু তিনটা ফরম্যাটেই কিপিং করছি, তাই অভিজ্ঞতা একটু বেশি হয়ে গেছে। কারণ আগে যখন খেলতাম টি-টোয়েন্টিতে ফিল্ডিং করতাম, ওয়ানডে খেলায় ফিল্ডিং করতাম, টেস্টে কিপিং করতাম। কিন্তু এখন নিজের জায়গা সম্পর্কে এবং আমার ভূমিকা সম্পর্কে সঠিক জানি না। সবসময় শতভাগ দেওয়ার চেষ্টা করি।’

বিজ্ঞাপন

পরে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং নিয়ে লিটন বলেন, ‘একই সঙ্গে আপনাকে আক্রমণাত্মক মানসিকতায় যেতে হবে, আর আক্রমণাত্মক মানসিকতায় গেলে কখনও কখনও আপনি ব্যর্থ হবেন। তাই টি-টোয়েন্টি ফরম্যাটে এই বিষয়টা মেনে নেওয়াটাই স্বাভাবিক যে আপনি ব্যর্থ হবেন, আবার সফলও হবেন। এভাবেই চলবে।’

ব্যাটিং পারফরম্যান্স প্রসঙ্গে লিটন আরও বলেন, সাম্প্রতিক দুই সিরিজে বড় রান না এলেও উইকেটে সময় কাটানোর দিকটি ইতিবাচক। তিনি মনে করেন, টি-টোয়েন্টি ফরম্যাটে যত বেশি সময় উইকেটে থাকা যায়, ততই রান করার সম্ভাবনা বাড়ে। ভবিষ্যতে এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD