রোমাঞ্চকর সিরিজের ইঙ্গিত ল্যাথামের

ওয়ানডে সিরিজের হতাশা কাটিয়ে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে নামতে প্রস্তুত নিউজিল্যান্ড দল। সেই সিরিজকে ঘিরে বেশ উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আভাস দিয়েছেন দলের অধিনায়ক টম ল্যাথাম।
বিজ্ঞাপন
রবিবার (২৬ এপ্রিল) চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ল্যাথাম বলেন, সামনের সিরিজটি দুই দলের জন্যই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। তার মতে, উভয় দলেই এমন কিছু খেলোয়াড় রয়েছেন যারা এখনো আন্তর্জাতিক মঞ্চে খুব বেশি খেলার সুযোগ পাননি কিংবা অভিষেকই হয়নি, যা এই সিরিজকে আরও অনিশ্চিত ও রোমাঞ্চকর করে তুলবে।
তিনি বলেন, আমরা খেলোয়াড়দের কিছু ফুটেজ দেখেছি। আমরা জানি এমন কিছু খেলোয়াড় আছে যাদের এই ফরম্যাটে এখনও অভিষেক হয়নি। যখন আপনার কাছে এমন খেলোয়াড়দের সম্পর্কে খুব বেশি তথ্য থাকে না, যাদের আপনি আগে দেখেননি। তখন আপনাকে দ্রুত মানিয়ে নিতে হয়।
বিজ্ঞাপন
কিউইরা এই সিরিজ ভালো করতে মুখিয়ে রয়েছে জানিয়ে ল্যাথাম বলেন, আমাদের অনেকে এখন বিশ্বজুড়ে খেলে বেড়াচ্ছে। সবাই টি-টোয়েন্টি পছন্দ করে। এই ফরম্যাটে বেশ অভিজ্ঞ তারা। এই সিরিজে ভালো করতেও ছেলেরা মুখিয়ে আছে।
টি-টোয়েন্টি ফরম্যাটের বৈশিষ্ট্য তুলে ধরে ল্যাথাম বলেন, এই খেলায় যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। বড় ফরম্যাটের তুলনায় এখানে অল্প সময়ের মধ্যেই ফলাফল বদলে যায়। কয়েকটি ওভার বা কয়েকটি বলেই ম্যাচের নিয়ন্ত্রণ বদলে যেতে পারে। তাই টি-টোয়েন্টি ক্রিকেটকে তিনি ‘ম্যাচ উইনারদের খেলা’ হিসেবেই দেখেন।
বিজ্ঞাপন








