Logo

প্রথম টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৭ এপ্রিল, ২০২৬, ১৭:৫৬
প্রথম টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দুই ওপেনারের ধীরগতির ব্যাটিং এবং অধিনায়ক লিটন কুমার দাসের ব্যর্থতায় ইনিংসের মাঝপথে হতাশ হয়ে পড়ে দল। তবে পরবর্তীতে দুটি গুরুত্বপূর্ণ জুটির দৃঢ়তায় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৬ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।

বিজ্ঞাপন

এই জয়ের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জিতেছিল দলটি। বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে, ২০১৮ সালে ২১৫ রান করে জয় পেয়েছিল তারা।

রান তাড়া করতে নেমে শুরুতে ভুগতে থাকেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। ৫.৩ ওভারে ৪১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। সাইফ করেন ১৭ এবং তানজিদ ২০ রান। অধিনায়ক লিটনও বেশিক্ষণ টিকতে পারেননি, ২১ রান করে বিদায় নেন। ১০.১ ওভারে ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে পড়ে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এরপর চতুর্থ উইকেটে গড়া জুটিতে ঘুরে দাঁড়ায় দল। ওই জুটির দৃঢ় ব্যাটিংয়েই ম্যাচের মোড় ঘুরে যায় এবং শেষ পর্যন্ত সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে চট্টগ্রামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান লিটন কুমার দাস। শুরুতেই রানআউট হয়ে ফেরেন ওপেনার টিম রবিনসন। তবে দ্বিতীয় উইকেটে কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভারের ৮৮ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। দুজনই ৫১ রান করে আউট হন।

মাঝের ওভারে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। প্রথম ১০ ওভারে ১০০ রান করলেও পরের ৫ ওভারে মাত্র ৩০ রান যোগ করে তারা। এ সময় বেভন জ্যাকবস ও ড্যান ফক্সক্রফট দ্রুত আউট হন।

বিজ্ঞাপন

শেষদিকে অধিনায়ক নিক কেলি ৩৯ রানের ইনিংস খেলেন। এছাড়া জশ ক্লার্কসন করেন ৩০ রান এবং নাথান স্মিথ যোগ করেন ৪ রান।

বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন দুটি উইকেট। এছাড়া তিনজন বোলার একটি করে উইকেট শিকার করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD