ট্রাম্পকে দেওয়া ফিফার ‘শান্তি পুরস্কার’ নিয়ে সমালোচনা, বাতিলের দাবি

ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া ফিফার ‘শান্তি পুরস্কার’ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। একই সঙ্গে সেই পদক বাতিলের দাবি জানিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন।
বিজ্ঞাপন
২০২৫ সালের ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের হাতে এই পুরস্কার তুলে দেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বিতর্ক তৈরি হয়।
অনেকে মনে করছেন, ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই এই পুরস্কার দেওয়া হয়েছে। এর আগে নোবেল শান্তি পুরস্কারের জন্য আগ্রহী ছিলেন ট্রাম্প, তবে শেষ পর্যন্ত তিনি তা পাননি।
বিজ্ঞাপন
এদিকে, অস্ট্রেলিয়ার মিডফিল্ডার জ্যাকসন আরভিন ফিফার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই সিদ্ধান্ত ফিফার মানবাধিকার নীতিকে প্রশ্নবিদ্ধ করে।
তিনি আরও বলেন, ফিফা ফুটবলকে বিশ্বব্যাপী ইতিবাচক পরিবর্তনের শক্তি হিসেবে তুলে ধরতে চায়, কিন্তু এমন সিদ্ধান্ত সেই লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করছে এবং সংস্থার ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
বিজ্ঞাপন
অন্যদিকে নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি লিসে ক্লাভেনেস জানিয়েছেন, তারা ফিফাকে চিঠি দিয়ে এই পুরস্কার বাতিলের দাবি জানাবে। তাঁর মতে, ফুটবলের সঙ্গে সম্পর্কহীন এমন পুরস্কার দেওয়া ফিফার দায়িত্বের বাইরে।
তিনি বলেন, নোবেল ইনস্টিটিউট স্বাধীনভাবে শান্তি পুরস্কার প্রদান করে থাকে, সেখানে ফিফার এমন উদ্যোগ গ্রহণযোগ্য নয়। এছাড়া এ সিদ্ধান্ত ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নীতিরও পরিপন্থী।
নরওয়ে ফুটবল ফেডারেশন আরও জানিয়েছে, বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা আইসিই যেন মাঠ বা স্টেডিয়ামে অতিরিক্ত কার্যক্রম চালাতে না পারে—সে বিষয়ে ফিফাকে উদ্যোগ নিতে হবে।
বিজ্ঞাপন
একই সঙ্গে তারা চাইছে, বিশ্বকাপকে পুরোপুরি নিরাপদ ও সবার জন্য উন্মুক্ত রাখতে প্রয়োজনীয় নিশ্চয়তা দিতে হবে।
এছাড়া ‘ফেয়ারস্কয়ার’ নামের একটি সংগঠনও ফিফার নৈতিকতা কমিটির কাছে অভিযোগ জানিয়েছে, যেটিকে সমর্থন দেবে নরওয়ে ফেডারেশন।
আরও পড়ুন: লক্ষ্ণৌকে ১ রানে অলআউট করলেন সুনীল নারিন
বিজ্ঞাপন
আগামী ৩০ এপ্রিল ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মতামত তুলে ধরা হতে পারে বলে জানা গেছে।
সূত্র: রয়টার্স








