Logo

বাংলাদেশকে ১৬২ রানের লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৮ এপ্রিল, ২০২৬, ১৫:৪৯
বাংলাদেশকে ১৬২ রানের লক্ষ্য দিলো শ্রীলঙ্কা
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের দেওয়া ১৬২ রানের লক্ষ্য তাড়া করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৬১ রান করে শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই চাপ তৈরি করেন সুলতানা খাতুন, তার বলে ৭ রানে আউট হন হাসিনি পেরেরা। এরপর চামারি আতাপাত্তু ৩০ বলে ৩২ রান করে সুলতানার দ্বিতীয় শিকার হন।

মাঝের দিকে ৫৪ বলে ৮০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন ইমেশা দুলানি ও হর্ষিতা সামারাবিক্রমা। ইনিংসের ৮ বল বাকি থাকতে আউট হন দুলানি। তার ব্যাট থেকে আসে ৪০ বলে ৫৫ রান।

বিজ্ঞাপন

ইনিংসের শেষ বলে মারুফা আক্তার ফিরিয়ে দেন বিধ্বংসী ব্যাটিং করা সামারাবিক্রমাকে। ৩৫ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন নেন ২টি উইকেট, আর মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন ১টি করে উইকেট।

এ ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করেছেন নাহিদা আক্তার। তিনি বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০তম ম্যাচ খেললেন। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৬২ রান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD