Logo

স্বর্ণার ফিফটি বৃথা, শ্রীলঙ্কার সাথে হারল বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৮ এপ্রিল, ২০২৬, ১৮:০৬
স্বর্ণার ফিফটি বৃথা, শ্রীলঙ্কার সাথে হারল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সিলেটে সিরিজের প্রথম নারী টি-টোয়েন্টিতে লড়াই করেও শেষ পর্যন্ত জয় পায়নি বাংলাদেশ। স্বর্ণা আক্তারের দুর্দান্ত ফিফটি সত্ত্বেও ২৫ রানের ব্যবধানে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬১ রান তোলে শ্রীলঙ্কা নারী দল। জবাবে ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে করতে পারে ১৩৬ রান।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। ওপেনিং জুটিতে দ্রুত রান তুলছিলেন দুই ব্যাটার। তবে ১২ বলে ১৬ রান করে জুরাইয়া ফেরদৌস আউট হলে ভাঙে ৩৯ রানের জুটি। এরপরই ব্যাটিং ধসে পড়ে দল।

বিজ্ঞাপন

ওয়ানডাউনে নেমে শারমিন আক্তার ৫ বলে মাত্র ১ রান করে ফেরেন। দলের চাপে ব্যর্থ হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও; কোনো রান না করেই ফিরে যান তিনি। ভালো শুরু করা দিলারা আক্তার ১৪ বলে ২৩ রান করে আউট হলে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর স্বর্ণা আক্তার ও সোবহানা মুস্তারি জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তবে তাদের ব্যাটিংয়ে ডট বল বেশি হওয়ায় রান তোলার গতি কমে যায়। সোবহানা ২৬ বলে ১৬ রান করে আউট হলে ম্যাচ কার্যত হাতছাড়া হয়ে যায়।

বিজ্ঞাপন

শেষদিকে স্বর্ণা একাই লড়াই চালিয়ে যান। তার ৬০ রানের ইনিংস দলকে লড়াইয়ে রাখলেও জয়ের সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD