Logo

পিএসএলের ১১তম আসরের প্লে-অফ পর্ব শুরু আজ, কে কার মুখোমুখি

profile picture
ক্রীড়া ডেস্ক
২৮ এপ্রিল, ২০২৬, ১৮:৫৫
পিএসএলের ১১তম আসরের প্লে-অফ পর্ব শুরু আজ, কে কার মুখোমুখি
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ১১তম আসরের প্লে-অফ পর্ব শুরু হচ্ছে আজ থেকে। শেষ চারের লড়াইয়ে রয়েছে পেশোয়ার জালমি, মুলতান সুলতানস, ইসলামাবাদ ইউনাইটেড এবং নতুন দল হায়দরাবাদ কিংসম্যান।

বিজ্ঞাপন

লিগ পর্বে ১০ ম্যাচে সর্বোচ্চ ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করে পেশোয়ার জালমি। শেষ ম্যাচে মুলতানকে হারিয়ে ইসলামাবাদ ইউনাইটেড ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ চার নিশ্চিত করে। ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে প্লে-অফে জায়গা করে নেয় মুলতান সুলতানস। অন্যদিকে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে প্লে-অফে ওঠে হায়দরাবাদ কিংসম্যান।

আজ করাচিতে অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার ম্যাচ, যেখানে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল পেশোয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেড। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে উঠবে, আর পরাজিত দল দ্বিতীয় এলিমিনেটরে সুযোগ পাবে।

বিজ্ঞাপন

২৯ এপ্রিল লাহোরে প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে মুলতান সুলতানস ও হায়দরাবাদ কিংসম্যান। এই ম্যাচে জয়ী দল দ্বিতীয় এলিমিনেটরে খেলবে, আর পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।

এরপর ১ মে লাহোরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় এলিমিনেটর, যেখানে খেলবে কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল এবং প্রথম এলিমিনেটরের জয়ী দল।

সবশেষে ৩ মে লাহোরে অনুষ্ঠিত হবে পিএসএল ১১তম আসরের ফাইনাল।

বিজ্ঞাপন

এবারের আসরে বাংলাদেশ থেকে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। পেশোয়ার জালমির হয়ে ছিলেন নাহিদ, শরিফুল ইসলাম ও তানজিদ তামিম, আর রাওয়ালপিন্ডি দলে খেলেছেন রিশাদ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD