টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলানোর সিদ্ধান্ত ছিল সরকারের বড় ভুল

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার সিদ্ধান্তকে বড় ভুল হিসেবে দেখছেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাম্প্রতিক এক অনুষ্ঠানে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।
বিজ্ঞাপন
ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা ইস্যু সামনে আসে, যখন ভারতীয় ক্রিকেট বোর্ড-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়। এরপর বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সে অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।
ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, আমি মনে করি সেটা ছিল ভুল।’
বিজ্ঞাপন
তিনি মনে করেন, এমন বড় আসরে না খেলতে পারা দেশের ক্রিকেট এবং সমর্থকদের জন্য বড় ক্ষতির। “আমাদের মতো ক্রিকেটপ্রেমী দেশে বিশ্বকাপ মানেই আবেগের বিষয়। সেখানে না খেলাটা খেলোয়াড় ও ভক্ত—দুই পক্ষের জন্যই হতাশাজনক,” বলেন তিনি।
তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই অভিজ্ঞ ক্রিকেটার। তার মতে, বর্তমান দল ভালো পারফরম্যান্স করছে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়রা নিজেদের প্রমাণ দিতে শুরু করেছে। তিনি বলেন, “দল এখন সত্যিই ভালো খেলছে। সম্প্রতি নিউজিল্যান্ডকে হারিয়েছে, প্রথম টি-টোয়েন্টিতেও জয় পেয়েছে। আগে এক-দুইজন ভালো করত, এখন পুরো দল পারফর্ম করছে।”
আরও পড়ুন: পিএসজির বিপক্ষে বিব্রতকর রেকর্ড নয়্যারের
বিজ্ঞাপন
নির্দিষ্ট কারও নাম না বললেও সাকিব ইঙ্গিত দেন, দলে থাকা বেশিরভাগ খেলোয়াড়ই সম্ভাবনাময়। অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে বাংলাদেশ ক্রিকেট সামনে আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।








