মেহেদী হাসান মিরাজের ফাইফার, ২৭ রানের লিড পেল বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে পাকিস্তানকে ৩৮৬ রানে গুটিয়ে দিয়ে ২৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিনে স্বাগতিকদের হয়ে পাঁচ উইকেট শিকার করেন এই অফস্পিনার।
বিজ্ঞাপন
বাংলাদেশের প্রথম ইনিংসের ৪১৩ রানের জবাবে পাকিস্তান শুরুটা দারুণ করে। অভিষিক্ত ওপেনার আজান আওয়াইস ১০৩ রান করেন। ১৬৫ বলের ইনিংসটি তিনি সাজান ১৪টি চারে। তার সঙ্গে আব্দুল্লাহ ফজল করেন ৬০ রান। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়েন।
এক পর্যায়ে পাকিস্তানের সংগ্রহ ছিল ১ উইকেটে ২১০ রান। তবে তাসকিন আহমেদ ও মিরাজের আঘাতে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। অধিনায়ক শান মাসুদ ৯ রান করে ফেরেন, আর সৌদ শাকিল কোনো রান করতে পারেননি।
আরও পড়ুন: তাইজুলের ঘূর্ণিতে ভাঙল রিজওয়ান-আগার জুটি
বিজ্ঞাপন
এরপর সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান ষষ্ঠ উইকেটে ১১৯ রানের জুটি গড়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান। সালমান ৫৮ এবং রিজওয়ান ৫৯ রান করেন। তবে দুজনই ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি।
শেষদিকে নোমান আলি ২, শাহিন শাহ আফ্রিদি ১৩ এবং হাসান আলি ৬ রান করে আউট হন। মোহাম্মদ আব্বাস ৬ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ ৩৮ ওভারে ১০২ রান দিয়ে ৫ উইকেট নেন। তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেন। নাহিদ রানা নেন একটি উইকেট।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বন্ধু নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি
এর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১০১, মুমিনুল হকের ৯১ এবং মুশফিকুর রহিমের ৭১ রানে ৪১৩ রান তোলে। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস নেন ৫ উইকেট।








