নেইমারের ঝলকে সান্তোসের জয়খরা কাটল

সবশেষ তিন ম্যাচের দুটি ড্র ও একটিতে হারের তেঁতো স্বাদ পায় সান্তোস। এমন অবস্থায় থেকে ব্রাগান্তিনোর বিপক্ষে মাঠে নামে ক্লাবটি। দলের সবচেয়ে বড় তারকা নেইমারের দুর্দান্ত গোলে জয়খরা কাটিয়েছে সান্তোস। ব্রাজিলিয়ান লিগ সিরি ‘এ’র ম্যাচে ব্রাগান্তিনোর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে তারা।
বিজ্ঞাপন
টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেল ব্রাজিলের ক্লাব সান্তোস। এমন অবস্থায় থেকে ব্রাগান্তিনোর বিপক্ষে মাঠে নামে ক্লাবটি। দলের সবচেয়ে বড় তারকা নেইমারের দুর্দান্ত গোলে জয়খরা কাটিয়েছে সান্তোস। ব্রাজিলিয়ান লিগ সিরি ‘এ’র ম্যাচে ব্রাগান্তিনোর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে তারা।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকার ১৬তম স্থান থেকে ১৪তম স্থানে উঠে এসেছে সান্তোস।
বিজ্ঞাপন
ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। গ্যাব্রিয়েল বোন্টেম্পোর বাড়ানো বল থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেননেইমার জুনিয়র। তার গোলে লিড নিয়ে বিরতিতে যায় সান্তোস।
বিরতির পর সমতায় ফেরার চেষ্টা চালায় ব্রাগান্টিনো। তবে সান্তোসের গোলরক্ষক ডিওগেনেস একাধিক দুর্দান্ত সেভ করে দলকে এগিয়ে রাখেন।
৭০ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন বোন্টেম্পো। তার পরিবর্তে নামেন রনি। এরপর ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সান্তোস। ফ্রি-কিক থেকে গোল করেন অ্যাডোনিস ফ্রিয়াস। পুরো ম্যাচে ৫৩ দশমিক ২ শতাংশ সময় বল দখলে রাখে সান্তোস। তারা সাতটি কর্নারের সুযোগও তৈরি করে। অন্যদিকে ব্রাগান্টিনো ১১টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র তিনটি।
বিজ্ঞাপন
আগামী ম্যাচে ব্রাজিল কাপে করিতিবার মুখোমুখি হবে সান্তোস। আর ব্রাগান্টিনো খেলবে মিরাসলের বিপক্ষে।








