Logo

বার্সা শিবিরে গভীর শোক

profile picture
ক্রীড়া ডেস্ক
১১ মে, ২০২৬, ১৫:৪৫
বার্সা শিবিরে গভীর শোক
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে শোকের খবর এলো এফসি বার্সেলোনা শিবিরে। ক্লাবের প্রধান কোচ হান্সি ফ্লিকের বাবা মারা গেছেন বলে নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, এফসি বার্সেলোনা হান্সি ফ্লিকের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। একই সঙ্গে এই কঠিন সময়ে কোচ ফ্লিক এবং তার পরিবারের পাশে থাকার বার্তাও দেওয়া হয়।

এমন ব্যক্তিগত শোকের মধ্যেও পেশাদার দায়িত্ব থেকে সরে না এসে ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন হান্সি ফ্লিক। জানা গেছে, তিনি সকালে খেলোয়াড় ও কোচিং স্টাফদের বিষয়টি অবহিত করেন এবং পরে নিশ্চিত করেন যে, ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিনি ডাগআউটে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

তবে ম্যাচ শেষে তিনি জার্মানিতে ফিরে গিয়ে বাবার শেষকৃত্যে অংশ নেবেন বলে জানা গেছে। ফ্লিকের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বার্সেলোনা দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে।

আজকের এল ক্লাসিকো বার্সেলোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ফলে আজকের ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত করার সুযোগ রয়েছে কাতালান ক্লাবটির সামনে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD