পাকিস্তানকে এখনও হারানো সম্ভব: কোচ মোহাম্মদ আশরাফুল

মিরপুর টেস্টে এখনও পাকিস্তানকে হারানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আরেকটি ভালো ব্যাটিং সেশন এবং কার্যকর বোলিং করতে পারলে জয়ের সুযোগ রয়েছে বাংলাদেশের।
বিজ্ঞাপন
চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান করেছে বাংলাদেশ। এতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের লিড দাঁড়িয়েছে ১৭৯ রান।
দিন শেষে আশরাফুল বলেন, দল ধীরগতিতে খেলেনি, বরং টেস্ট ক্রিকেটের চাহিদা অনুযায়ী ব্যাটিং করেছে। তার ভাষায়, বৃষ্টি দলের নিয়ন্ত্রণে নেই। তবে উইকেটে বোলারদের জন্য সহায়তা থাকায় আগামীকাল সকালে ভালো ব্যাটিং করতে পারলে ম্যাচ জেতা সম্ভব।
বিজ্ঞাপন
ইনিংস ঘোষণার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে আশরাফুল বলেন, এখনো কত রানে ইনিংস ঘোষণা করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে দল জয়ের লক্ষ্য নিয়েই খেলছে।
তিনি বলেন, বাংলাদেশের বোলিং আক্রমণ, বিশেষ করে স্পিন ও পেস বিভাগ নিয়ে তিনি আত্মবিশ্বাসী। যদি শেষ দিনে ৭০ থেকে ৭৫ ওভার বোলিং করার সুযোগ পাওয়া যায়, তাহলে জয়ের সম্ভাবনা থাকবে। বৃষ্টি না হলে প্রায় ৯০ ওভার খেলা হওয়ার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
চলমান টেস্টে দুই ওপেনার রান না পেলেও তাদের পক্ষেই কথা বলেছেন আশরাফুল। তিনি বলেন, আগের টেস্ট সিরিজে ওপেনিং জুটি দারুণ পারফর্ম করেছে। মাহমুদুল হাসান জয় তিন ইনিংসে দুই শতাধিক রান করেছেন, যার মধ্যে ছিল ক্যারিয়ারসেরা ১৭১ রানের ইনিংস। অন্যদিকে সাদমান ইসলামও তিন ইনিংসে প্রায় ২০০ রান করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বার্সা শিবিরে গভীর শোক
মিরপুর টেস্টে দুই ইনিংসেই টস হেরে ব্যাটিং করতে হয়েছে এবং নতুন বলে পরিস্থিতি সহজ ছিল না। সে কারণেই ওপেনারদের ব্যর্থতাকে বড় করে দেখছেন না তিনি।








