Logo

তাসকিন ও তাইজুলের তোপে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১২ মে, ২০২৬, ১৫:৪৬
তাসকিন ও তাইজুলের তোপে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের খুব কাছাকাছি অবস্থানে বাংলাদেশ। ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনের চা-বিরতিতে ৩ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে পাকিস্তান। শেষ সেশনে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫২ রান, আর বাংলাদেশের দরকার ৭ উইকেট।

বিজ্ঞাপন

বিরতির পরপরই দ্রুত দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে বড় ধাক্কা দেয় বাংলাদেশ। প্রথমে তাইজুল ইসলামের এলবিডব্লিউ ফাঁদে পড়েন সেট ব্যাটার আবদুল্লাহ ফজল, যিনি করেন ৬৬ রান। এরপর তাসকিন আহমেদের বলে গালিতে ক্যাচ দিয়ে ফিরে যান সালমান আগা (২৬)। ১২১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রানের।

বিজ্ঞাপন

লক্ষ্য তাড়া করতে নেমেই শুরুতে উইকেট হারায় পাকিস্তান। তাসকিন আহমেদের দারুণ ডেলিভারিতে মাত্র ২ রান করে আউট হন ইমাম-উল-হক, ক্যাচ নেন উইকেটকিপার লিটন দাস। ৩ রানেই প্রথম ধাক্কা খায় সফরকারীরা।

এরপর ১৫ রান করে বোল্ড হন আজান আওয়াইস। তাকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। স্কোর দাঁড়ায় ৫৭ রানে দ্বিতীয় উইকেট।

অধিনায়ক শান মাসুদও বেশিক্ষণ টিকতে পারেননি। নাহিদ রানার গতির বল ব্যাট ছুঁয়ে ক্যাচ হয়ে ফেরেন তিনি, করেন ২ রান। ৬৮ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান।

বিজ্ঞাপন

এরপর সালমান আগা ও আবদুল্লাহ ফজল মিলে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। বিরতিতে তারা ৪৮ রানে অবিচ্ছিন্ন ছিলেন—ফজল ৬৬ ও সালমান ২১ রানে ব্যাট করছিলেন।

এর আগে সকালে ৩ উইকেটে ১৫২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে বাংলাদেশ। তখন দলের লিড ছিল ১৭৯ রান। সেখান থেকে লিড বাড়িয়ে ২৬৭ রানে নিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল।

তবে বড় লিডের পরও ইনিংস বড় করতে পারেননি কয়েকজন ব্যাটার। মুশফিকুর রহিম ২২ রান করে ক্যাচ দিয়ে ফেরেন হাসান আলির বলে। লিটন দাসও ১১ রান করে আউট হন। নাজমুল হোসেন শান্ত ৮৭ রান করে এলবিডব্লিউ হয়ে ফিরে যান, মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ১০১ রান।

বিজ্ঞাপন

মেহেদী হাসান মিরাজ করেন ২৪ রান। এরপর দ্রুতই ইনিংস গুটিয়ে নেয় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে দুটি করে উইকেট নেন হাসান আলি ও নোমান আলি।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪১৩ রান। জবাবে পাকিস্তান করে ৩৮৬ রান, ফলে ২৭ রানের লিড পায় বাংলাদেশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD