সিলেটেই হবে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট, স্কোয়াড ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) মিরপুরে প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা চলাকালেই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করা হয়। আগামী ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
আবহাওয়ার কারণে দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তনের গুঞ্জন উঠলেও বিসিবি জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি সিলেটেই অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এই সিরিজে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। তবে প্রথম টেস্টে তাদের কারও অভিষেক হয়নি।
ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম প্রত্যাশা অনুযায়ী রান না পেলেও মধ্যক্রমে মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভালো ফর্মে আছেন। বোলিং বিভাগে মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দারুণ ছন্দে রয়েছেন।
বিজ্ঞাপন
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।








