Logo

২৮ দলের পুরো স্কোয়াডের যে পারিশ্রমিক, মেসি একাই তার চেয়ে বেশি পান

profile picture
ক্রীড়া ডেস্ক
১৩ মে, ২০২৬, ১৬:১৫
২৮ দলের পুরো স্কোয়াডের যে পারিশ্রমিক, মেসি একাই তার চেয়ে বেশি পান
ছবি: সংগৃহীত

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) খেলতে গিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। নতুন মৌসুমে তার আয় এতটাই বেড়েছে যে তা লিগের ২৮টি দলের পুরো স্কোয়াডের মোট বেতনের চেয়েও বেশি।

বিজ্ঞাপন

মঙ্গলবার এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন প্রকাশিত ২০২৬ মৌসুমের বেতন তালিকায় দেখা যায়, মেসি এখনো লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া দক্ষিণ কোরিয়ান তারকার চেয়েও তার আয় দ্বিগুণের বেশি।

নতুন চুক্তি অনুযায়ী মেসির বার্ষিক মূল বেতন ২ কোটি ৫০ লাখ ডলার, আর গ্যারান্টিযুক্ত মোট পারিশ্রমিক প্রায় ২ কোটি ৮৩ লাখ ডলারের বেশি। এই অঙ্কে মার্কেটিং বোনাস ও এজেন্ট ফিও অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

তুলনামূলকভাবে দেখা যায়, এমএলএসের ৩০টি দলের মধ্যে ২৮টি দলের পুরো স্কোয়াডের বেতনের মোট খরচও মেসির একক আয়ের চেয়ে কম।

লিগে সর্বোচ্চ বেতন খরচ করা ক্লাব ইন্টার মায়ামির বেতন ব্যয়ও বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৪৬ লাখ ডলারে। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় লস অ্যাঞ্জেলস এফসির, আর সবচেয়ে কম ব্যয় ফিলাডেলফিয়া ইউনিয়নের।

২০২৩ সালে ইউরোপ ছেড়ে এমএলএসে যোগ দেওয়ার সময় মেসির বেতন ছিল তুলনামূলকভাবে কম। পরে নতুন তিন বছরের চুক্তিতে তার আয় কয়েকগুণ বৃদ্ধি পায়। সেই সময় থেকে তিনি ক্লাবকে প্রথম এমএলএস শিরোপাও এনে দেন।

বিজ্ঞাপন

মাঠের পারফরম্যান্সেও দারুণ ফর্মে আছেন মেসি। এখন পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে নিয়মিত মৌসুমে ৬৪ ম্যাচে ৫৯ গোল করেছেন তিনি। চলতি মৌসুমে ১১ ম্যাচে করেছেন ৯ গোল। গত মৌসুমে ২৯ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি টানা দ্বিতীয়বার এমভিপি পুরস্কারও জিতেছেন এই আর্জেন্টাইন তারকা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD