Logo

জাপানকে হারানোর পর বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানালেন আলিসন

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ জুন, ২০২৬, ১৩:৫৪
জাপানকে হারানোর পর বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানালেন আলিসন
ছবি: সংগৃহীত

জাপানের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচ শেষে বাংলাদেশি সমর্থকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেলেসাওদের গোলরক্ষক আলিসন বেকার।

বিজ্ঞাপন

বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলেও ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতি এ দেশের সমর্থকদের উচ্ছ্বাস বরাবরের মতোই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় রয়েছে। জাপানের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলের জয়ের পর সেই সমর্থনের কথা উঠে আসে ব্রাজিল দলের খেলোয়াড়দের মুখেও।

রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমে পিছিয়ে পড়লেও দারুণ প্রত্যাবর্তনে জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে মিক্সড জোনে কাসেমিরো বাংলাদেশি সমর্থকদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

এরপর বাংলাদেশি একটি ক্রীড়া টেলিভিশন চ্যানেলকে দেওয়া প্রতিক্রিয়ায় আলিসন বলেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, আমাদের এত সুন্দরভাবে সমর্থন করার জন্য। আমি আপনাদের উদযাপনের অনেক ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের আন্তরিক ধন্যবাদ জানাই। ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে। এত ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।’

এর আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও বাংলাদেশের ফুটবলপ্রেম নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। জর্ডানের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেন, বাংলাদেশ সফরে এসে তিনি সমর্থকদের ভালোবাসা কাছ থেকে দেখেছেন এবং দেশটির মানুষের প্রতি তার বিশেষ ভালোবাসা রয়েছে।

বিজ্ঞাপন

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ওঠা ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট। অন্যদিকে আর্জেন্টিনা আগামী ৪ জুলাই শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD