Logo

জার্মানিকে হারানোর উচ্ছ্বাসে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ জুন, ২০২৬, ১২:১৯
জার্মানিকে হারানোর উচ্ছ্বাসে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে বড় চমক দেখিয়েছে প্যারাগুয়ে। ঐতিহাসিক এই জয়ের আনন্দে দেশজুড়ে এক দিনের জাতীয় ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

বিজ্ঞাপন

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জয় কেবল ফুটবল মাঠের সাফল্য নয়; এটি জাতির ঐক্য, আত্মবিশ্বাস এবং সংগ্রামী চেতনার প্রতীক।

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ সমতায় থাকায় ফল নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় প্যারাগুয়ে। গোলরক্ষক অরল্যান্ডো গিল দুটি গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে দলের জয়ের নায়ক হন। আর শেষ শটে গোল করে জার্মানির বিদায় নিশ্চিত করেন হোসে কানালে। এই হার বিশ্বকাপ ইতিহাসে জার্মানির প্রথম টাইব্রেকার পরাজয় হিসেবেও রেকর্ড হয়েছে।

বিজ্ঞাপন

ঐতিহাসিক এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় ছুটির ঘোষণাপত্রে স্বাক্ষর করার ছবি প্রকাশ করেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। তিনি লেখেন, পুরো দেশ একসঙ্গে এই স্মরণীয় অর্জন উদযাপন করবে।

বিশ্বকাপে জার্মানিকে হারানোর পর জাতীয় ছুটি ঘোষণা করা দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দেশ হলো প্যারাগুয়ে। এর আগে গ্রুপ পর্বে জার্মানিকে হারানোর পর একই সিদ্ধান্ত নিয়েছিল ইকুয়েডর।

বিজ্ঞাপন

এই জয়ের মাধ্যমে ২০০২ বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানির কাছে হারের প্রতিশোধও নিল প্যারাগুয়ে। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও সুইডেন ম্যাচের বিজয়ী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD