টানা ১৩ ম্যাচে ২৫ গোল, আরলিং হালান্ড কি মানুষ নাকি মেশিন!

আরলিং হালান্ডকে নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে নানা উপমা প্রচলিত। কেউ তাকে ‘রোবট’, কেউ ‘মেশিন’, আবার কেউ ‘চিতাবাঘ’ বলে থাকেন। মাঠে তার গতি ও শারীরিক সক্ষমতা প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। তবে শুধু গতিতেই নয়, ধারাবাহিক গোল করে একের পর এক রেকর্ডও নিজের করে নিচ্ছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।
বিজ্ঞাপন
বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত হালান্ড। ম্যানচেস্টার সিটির হয়ে এবারও ইংলিশ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার (গোল্ডেন বুট) জিতেছেন তিনি। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেও দারুণ ছন্দে রয়েছেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচে পাঁচবার জালের দেখা পেয়েছেন এই ফরোয়ার্ড।
জাতীয় দলের হয়েও অবিশ্বাস্য ধারাবাহিকতা ধরে রেখেছেন হালান্ড। নরওয়ের হয়ে টানা ১৩ ম্যাচে গোল করেছেন তিনি। এই গোলযাত্রার শুরু হয়েছিল স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর আইভরিকোস্টের বিপক্ষে জয়সূচক গোলসহ এই ১৩ ম্যাচে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৫।
বিজ্ঞাপন
এমন পরিসংখ্যানই নতুন করে আলোচনায় এনেছে হালান্ডকে। তার দুর্দান্ত গোল করার ক্ষমতা দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে—তিনি কি সত্যিই শুধুই রক্তমাংসের একজন মানুষ, নাকি যেন গোল করার জন্য তৈরি এক যন্ত্র!








