মেসির সব সাফল্যের কৃতিত্ব রোকুজ্জোকে দিলেন পপ তারকা শাকিরা

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির অসাধারণ ক্যারিয়ার ও ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা। তার মতে, মেসির সাফল্যের পেছনে স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জোর সমর্থন ও অনুপ্রেরণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিজ্ঞাপন
ফুটবল বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক অনেক পুরোনো। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে শুরু করে প্রতিটি আসরেই তার গান ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবারও বিশ্বকাপের ফাইনালে বিশেষ সংগীত পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতাতে যাচ্ছেন এই পপ তারকা।
ফাইনালের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেন শাকিরা। তিনি বলেন, মেসির বর্তমান পারফরম্যান্স সত্যিই বিস্ময়কর এবং এটি তার অদম্য পরিশ্রম, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তার প্রতিফলন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শাকিরার ভাষায়, মেসি এমন একজন মানুষ, যিনি সময়, বয়স এবং নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন। তার সাফল্য প্রমাণ করে, একজন মানুষের পরিচয় কখনোই বয়স কিংবা অন্যের মন্তব্য দিয়ে নির্ধারিত হয় না; বরং নিষ্ঠা ও অধ্যবসায়ই তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।
বিজ্ঞাপন
৩৯ বছর বয়সেও মাঠে দুর্দান্ত পারফরম্যান্স ধরে রাখা মেসির এই সাফল্যের কৃতিত্বের একটি বড় অংশ তিনি স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জোকেও দিয়েছেন।
শাকিরা বলেন, ‘আমি বিশ্বাস করি, অ্যান্তোনেল্লা রোকুজ্জোর মতো একজন নারী পাশে থাকলে একজন মানুষ নিজেকে প্রমাণ করার শক্তি ও প্রেরণা পায়।’
শাকিরার এই মন্তব্যে সাড়া দিয়েছেন রোকুজ্জোও। তিনি ভালোবাসা ও আবেগ প্রকাশের ইমোজি যুক্ত করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শাকিরার বক্তব্যটি শেয়ার করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে বিশ্বকাপের ফাইনালকে ঘিরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাকিরা। এক সাক্ষাৎকারে তিনি জানান, ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো হবে স্মরণীয় ও ব্যতিক্রমধর্মী।
তার দাবি, এই আয়োজন ফুটবল ও সংগীতপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক অভিজ্ঞতা হয়ে থাকবে। অনুষ্ঠানে তার সঙ্গে মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে আন্তর্জাতিক সংগীত জগতের একাধিক তারকার। তাদের মধ্যে রয়েছেন জাস্টিন বিবার, ম্যাডোনা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এবং ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে।
বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ফুটবল উত্তেজনার পাশাপাশি শাকিরার পরিবেশনাও এখন ভক্তদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। একই সঙ্গে মেসিকে নিয়ে তার প্রশংসাসূচক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।








