বিশ্বকাপ ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস

বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচে নিউইয়র্ক-নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তবে মাঠের লড়াই শুরুর আগেই দর্শকদের জন্য থাকছে তারকাখচিত বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন।
বিজ্ঞাপন
এবারের বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ফিফা এমন এক বিনোদনমুখর অনুষ্ঠান সাজিয়েছে, যা টুর্নামেন্টের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। উদ্বোধনী পরিবেশনা থেকে শুরু করে বিরতির বিশেষ শো—সবকিছুতেই থাকছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পীরা।
বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়, অর্থাৎ ফাইনাল শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে শুরু হবে সমাপনী আয়োজন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন মার্কিন র্যাপার ও গায়ক পোস্ট ম্যালোন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ ছাড়া পরিবেশনায় থাকবেন ইতালিয়ান পপ তারকা লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ সংগীতশিল্পী রবি উইলিয়ামস এবং জনপ্রিয় স্ট্রিমার আইশোস্পিড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হলিউড তারকা টম ক্রুজ। ম্যাচ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী গায়িকা জেনিফার হাডসন।
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম সুপার বোলের আদলে আয়োজন করা হচ্ছে বিশেষ ‘হাফটাইম শো’। গ্লোবাল সিটিজেনের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীর সৃজনশীল পরিচালনার দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

প্রথমার্ধ শেষে ১৫ মিনিটের পরিবর্তে ১৭ মিনিটের বিরতিতে অনুষ্ঠিত হবে এই আয়োজন। এতে এক মঞ্চে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, জাস্টিন বিবার এবং আফ্রোবিট তারকা বার্না বয়। পাশাপাশি গুস্তাভো দুদামেলের পরিচালনায় থাকবে অর্কেস্ট্রা পরিবেশনা। শিশু দর্শকদের জন্য হাজির হবে ‘সেসামি স্ট্রিট’ ও ‘দ্য মাপেটস’-এর পরিচিত চরিত্রগুলোও।
বিজ্ঞাপন
টিকিট ট্র্যাকিং প্ল্যাটফর্ম টিকিটডাটা ডটকমের তথ্য অনুযায়ী, গত শুক্রবার পর্যন্ত ফাইনালের সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ছিল ৭ হাজার ৫৯৫ মার্কিন ডলার। তিন দিনের ব্যবধানে টিকিটের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে।
অন্যদিকে, সেকেন্ডারি মার্কেটপ্লেস টিকপিক জানিয়েছে, ফাইনালের টিকিটের গড় ক্রয়মূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ ডলার, যা যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে সর্বোচ্চ। এই মূল্য এনএফএল সুপার বোল ও এনবিএ ফাইনালের টিকিটের রেকর্ডও ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তিনি চ্যাম্পিয়ন দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন। বিজয়ী দলকে দেওয়া হবে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিংও।
যদিও চলতি আসরের কোনো ম্যাচে স্টেডিয়ামে দেখা যায়নি ট্রাম্পকে, তবুও যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগানের লাল কার্ড স্থগিতের ঘটনায় তার নাম আলোচনায় আসে। বিষয়টি নিয়ে ফুটবলে রাজনৈতিক প্রভাবের অভিযোগও ওঠে।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপ ফাইনাল সরাসরি উপভোগ করতে পারবেন বিটিভি, টি স্পোর্টস এবং সময় টিভির পর্দায়।








