Logo

একই রেফারির অধীনে ২ বিশ্বকাপে আর্জেন্টিনার দুই হার

profile picture
ক্রীড়া ডেস্ক
২০ জুলাই, ২০২৬, ২০:০১
একই রেফারির অধীনে ২ বিশ্বকাপে আর্জেন্টিনার দুই হার
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনাকে ঘিরে একটি ব্যতিক্রমী পরিসংখ্যান নতুন করে ফুটবল অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

পরিসংখ্যান বলছে, গত দুই বিশ্বকাপে আর্জেন্টিনা যে দুটি ম্যাচে পরাজিত হয়েছে, সেই দুই ম্যাচই পরিচালনা করেছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ।

দুই ম্যাচই ছিল—

• ২০২২ বিশ্বকাপ (গ্রুপ পর্ব): আর্জেন্টিনা ১-২ সৌদি আরব

বিজ্ঞাপন

• ২০২৬ বিশ্বকাপ (ফাইনাল): স্পেন ১-০ আর্জেন্টিনা (অতিরিক্ত সময়)

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফিফার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার কেবল সৌদি আরবের বিপক্ষের ম্যাচটিই পরিচালনা করেছিলেন স্লাভকো ভিনচিচ। এরপর ২০২৬ বিশ্বকাপের ফাইনালেও ম্যাচ পরিচালনার দায়িত্ব পান তিনি। ফলে গত দুই আসরের বিশ্বকাপে আর্জেন্টিনার দুটি পরাজয়ই এসেছে ভিনচিচের পরিচালনায় অনুষ্ঠিত ম্যাচে। এই পরিসংখ্যান বিশ্বকাপ-পরবর্তী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

জেবি/এসডি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD