Logo

ক্রীড়াঙ্গনের গতি ফেরাতে অ্যাডহক কমিটির সঙ্গে মতবিনিময় সভা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ আগস্ট, ২০২৬, ১৮:০৩
ক্রীড়াঙ্গনের গতি ফেরাতে অ্যাডহক কমিটির সঙ্গে মতবিনিময় সভা
ছবি প্রতিনিধি।

দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ও গতিশীলতা আনার লক্ষ্যে নবনিযুক্ত অ্যাডহক কমিটির ফেডারেশনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকল সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় দেশের ক্রীড়া অবকাঠামো ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল হক। ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি নবনিযুক্ত কমিটিকে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-১) আমেনা বেগম এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী। তারা ক্রীড়া ফেডারেশনগুলোর অভ্যন্তরীণ দক্ষতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন, এনডিসি। সভাপতির বক্তব্যে তিনি জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং ফেডারেশনগুলোকে আরও সুসংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ তাদের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD