Logo

ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে দল ঘোষণা করল ভারত

profile picture
ক্রীড়া ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৪১
ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে দল ঘোষণা করল ভারত
ছবি: সংগৃহীত

পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে টানা তিনটি কঠিন পরীক্ষায় নামতে যাচ্ছে ভারত। একের পর এক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতের কোচ খালিদ জামিল।

বিজ্ঞাপন

দলে সবচেয়ে বেশি খেলোয়াড় রয়েছেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল থেকে। দুই ক্লাব থেকেই চারজন করে মোট আট ফুটবলার জায়গা পেয়েছেন। তবে সদ্য ডুরান্ড কাপে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা মোহনবাগানের বিশাল কাইথকে দলে রাখেননি খালিদ।

ইস্টবেঙ্গল থেকে ভারতের দলে রয়েছেন গোলরক্ষক প্রভসুখন গিল, ডিফেন্ডার আনোয়ার আলি ও জয় গুপ্ত এবং স্ট্রাইকার এডমুন্ড লালরিনডিকা। মোহনবাগানের চার ফুটবলার হলেন মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, আপুইয়া ও সাহাল আব্দুল সামাদ এবং স্ট্রাইকার মনবীর সিংহ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভারতের ব্যস্ত সূচির শুরু হবে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে। আগামী ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রীকান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এর আগে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।

পানামার বিপক্ষে ম্যাচ শেষে কলকাতায় ফিরবে ভারত। এরপর যুবভারতী ক্রীড়াঙ্গনে বড় দুই প্রতিপক্ষের মুখোমুখি হবে দলটি। ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে এবং ৬ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ভারত।

ভারতের ২৬ সদস্যের দল

বিজ্ঞাপন

গোলরক্ষক: আলবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুখন গিল, সোম কুনার।

ডিফেন্ডার: অভিষেক সিংহ থেকচাম, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় ভারগেস, মিংথানমাওয়াইয়া রালতে, জয় গুপ্ত, পরমবীর, রিকি মিতেই।

মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুখ চৌধরী, আপুইয়া, ম্যাকার্টন নিকসন, মহম্মদ সানান, রিকি শাবং, সাহাল আব্দুল সামাদ।

বিজ্ঞাপন

ফরোয়ার্ড: এডমুন্ড লালরিনডিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিংহ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD