Logo

এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ কারা?

profile picture
ক্রীড়া ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:১৬
এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ কারা?
ছবি: সংগৃহীত

আগামী নভেম্বরে সিঙ্গাপুরে চারজাতির আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিযোগিতায় ব্রাজিলের পাশাপাশি খেলবে জাপান, স্বাগতিক সিঙ্গাপুর ও প্যারাগুয়ে।

বিজ্ঞাপন

ফিফার নভেম্বর আন্তর্জাতিক উইন্ডোতে ১৩ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ নামের এই টুর্নামেন্ট। এতে বিশ্বকাপে ব্রাজিলের কাছে হেরে বিদায় নেওয়া জাপানের সামনে আবারও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার সুযোগ তৈরি হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর উদ্বোধনী ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিক সিঙ্গাপুর। পরদিন ১৪ নভেম্বর মুখোমুখি হবে জাপান ও ব্রাজিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর ১৭ নভেম্বর দুটি ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে চারজাতির এই প্রতিযোগিতা। শেষ দিনে ব্রাজিল খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। একই দিনে অন্য ম্যাচে জাপানের প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে।

এশিয়ায় টুর্নামেন্ট খেলতে নামার আগে আরও একবার এশিয়ার মাটিতে দেখা যাবে ব্রাজিলকে। কার্লো আনচেলত্তির দল আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। কলকাতার সল্টলেকে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুর ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন হিসেবে চারজাতির এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে সিঙ্গাপুরে আন্তর্জাতিক মানের ফুটবল আয়োজনের পাশাপাশি বিভিন্ন দেশের খেলোয়াড় ও সমর্থকদের একসঙ্গে হওয়ার সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD