আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের, আছেন হৃদয়

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও ম্যাচটিতে শক্তিশালী দলই পাঠাচ্ছে বাংলাদেশ।
বিজ্ঞাপন
দলে জায়গা হয়নি পেসার নাহিদ রানা ও অমিত হাসানের। নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্রামে থাকছেন আরেক পেসার তাসকিন আহমেদও। তবে দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন জাকের আলী অনিক। দলে রয়েছেন তাওহীদ হৃদয়ও।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এশিয়ান গেমসের স্কোয়াডে থাকা ছয় ক্রিকেটারকে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে রাখা হয়েছে। এ ছাড়া ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে যাবেন নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।
বিজ্ঞাপন
আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট।
বাংলাদেশের টেস্ট স্কোয়াডে রয়েছেন—নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।








