এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে চতুর্থ হলেও সেরা টাইমিংধারীদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
১০০ মিটার স্প্রিন্টে মোট ছয়টি হিট অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইমরানুর রহমান দৌড়েছেন পঞ্চম হিটে। এই হিটে ছিলেন সাতজন প্রতিযোগী। দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব মালদ্বীপের হাসান সাঈদও একই হিটে অংশ নেন। ইমরানুর দৌড়েছেন পাঁচ নম্বর লেনে।
নিয়ম অনুযায়ী, প্রতিটি হিটের প্রথম তিনজন সরাসরি সেমিফাইনালে ওঠেন। তাদের বাইরে ছয়টি হিট মিলিয়ে সেরা ছয় টাইমিং করা অ্যাথলেটও পরের পর্বের টিকিট পান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইমরানুর ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে চতুর্থ হন। তার হিটে তৃতীয় হওয়া তাইপের অ্যাথলেট ১০.৩৮ সেকেন্ডে দৌড় শেষ করেন। ফলে সরাসরি শীর্ষ তিনে জায়গা না পেলেও টাইমিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে ওঠেন বাংলাদেশের এই স্প্রিন্টার।
বিজ্ঞাপন
ইমরানুরের ক্যারিয়ারসেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। চলতি মৌসুমে তার সেরা সময় ১০.২৪ সেকেন্ড। এশিয়ান গেমসের হিটে তিনি এই দুই সময়ের কোনোটিই করতে পারেননি।
তবে সেরা সময়ের কাছাকাছি না গিয়েও সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইমরানুর। সেরা টাইমিংধারীদের তালিকায় তিনি ২২তম অবস্থানে থেকে পরবর্তী পর্বে উঠেছেন।








