পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ থেকে ১৬ অক্টোবর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজটি।
বিজ্ঞাপন
ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ১৬ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে। সব মিলিয়ে টুর্নামেন্টে হবে ১০টি ম্যাচ।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ২৮ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছাবে। বাংলাদেশ দল পৌঁছাবে পরদিন ২৯ সেপ্টেম্বর। এরপর ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত তিন দলেরই ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আসন্ন এসিসি নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা হচ্ছে। সিরিজে প্রতিটি দল ছয়টি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাবে।
বিজ্ঞাপন
বাংলাদেশের ম্যাচের সূচি
২ অক্টোবর: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
৫ অক্টোবর: শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
বিজ্ঞাপন
৬ অক্টোবর: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
৮ অক্টোবর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯
১১ অক্টোবর: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
বিজ্ঞাপন
১৪ অক্টোবর: শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
ফাইনাল: ১৬ অক্টোবর
পিসিবির সূচি অনুযায়ী, ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সব ম্যাচ সকাল ১০টায় শুরু হওয়ার কথা রয়েছে।








