Logo

দাবায় নতুন ইতিহাস গড়লেন ১১ বছরের বোধনা শিবানাবন্দন

profile picture
ক্রীড়া ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৩৪
দাবায় নতুন ইতিহাস গড়লেন ১১ বছরের বোধনা শিবানাবন্দন
ছবি: সংগৃহীত

মাত্র ১১ বছর বয়সেই দাবায় ইতিহাস গড়েছেন বোধনা শিবানাবন্দন। ৪৬তম দাবা অলিম্পিয়াডে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি ইতিহাসের সর্বকনিষ্ঠ নারী গ্র্যান্ডমাস্টার হয়েছেন।

বিজ্ঞাপন

উত্তর-পশ্চিম লন্ডনের বাসিন্দা বোধনা উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেন। রোববার শেষ হয়েছে এবারের প্রতিযোগিতা।

আন্তর্জাতিক দাবা ফেডারেশনকে (ফিডে) দেওয়া এক সাক্ষাৎকারে বোধনা জানান, তিনি শুধু এই অর্জনে থেমে থাকতে চান না। ভবিষ্যতে আরও এগিয়ে গিয়ে নতুন ইতিহাস গড়তে চান তিনি।

বোধনা বলেন, ‘আমি খুশি যে এটা করতে পেরেছি। তবে আমি এখানেই থেমে যেতে চাই না। সামনে এগিয়ে যেতে চাই এবং ইতিহাস সৃষ্টি করে যেতে চাই।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারী গ্র্যান্ডমাস্টার দাবায় নারীদের জন্য নির্ধারিত সর্বোচ্চ খেতাব। এর আগে ব্রিটেনের সর্বকনিষ্ঠ নারী দাবা চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও গড়েছেন বোধনা। পাশাপাশি যেকোনো খেলায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা সবচেয়ে কম বয়সী ক্রীড়াবিদও তিনি।

বিজ্ঞাপন

অলিম্পিয়াডে খেলতে গিয়ে কোনো চাপ অনুভব করেছেন কি না, জানতে চাইলে বোধনা বলেন, ‘আসলে তেমনটা নয়। আমি শুধু উপভোগ করার চেষ্টা করেছি।’

এটি ছিল বোধনার দ্বিতীয় দাবা অলিম্পিয়াড। আগেরবারের অভিজ্ঞতার সঙ্গে এবারের প্রতিযোগিতার অনেক মিল রয়েছে বলেও জানান তিনি। তবে এবার তিনি ভিন্ন বোর্ডে খেলেছেন।

এর আগেও বয়সভিত্তিক রেকর্ড গড়েছেন বোধনা। মাত্র ১০ বছর ৫ মাস ৩ দিন বয়সে ৬০ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার পিট ওয়েলসকে হারিয়েছিলেন তিনি। ফিডের তথ্য অনুযায়ী, এই জয়ের মাধ্যমে ২০১৯ সালে ১০ বছর ১১ মাস ২০ দিন বয়সে কোনো গ্র্যান্ডমাস্টারকে হারানোর রেকর্ড করা মার্কিন দাবাড়ু কারিসা ইপকে ছাড়িয়ে যান বোধনা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD