Logo

দীর্ঘ অপেক্ষার পর ভারতের হয়ে মাঠে নামলেন আকিব নবি

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৫৫
দীর্ঘ অপেক্ষার পর ভারতের হয়ে মাঠে নামলেন আকিব নবি
ছবি: সংগৃহীত

অবশেষে ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের একাদশে জায়গা পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ভারতের দলে ডাক পেয়েছিলেন আকিব। তবে সেই সিরিজে তার অভিষেক হয়নি। পরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডেও জায়গা হয়নি তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথমবার ডাক পাওয়ার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার সুযোগ পেলেন এই পেসার।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই জাতীয় দলে জায়গা করে নেন আকিব। গত দুই রঞ্জি ট্রফি মৌসুমে তার শিকার ১০৪ উইকেট। এর মধ্যে জম্মু-কাশ্মীরের প্রথম রঞ্জি ট্রফি শিরোপা জয়ের মৌসুমে ৬০ উইকেট নিয়ে দলের অন্যতম প্রধান বোলিং অস্ত্র ছিলেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের একাদশে ছিলেন নীতিশ কুমার রেড্ডি। ওই ম্যাচে তিনি মাত্র ৫ ওভার বোলিং করেন। দ্বিতীয় ম্যাচে ভারত একজন অতিরিক্ত বোলার খেলানোর সিদ্ধান্ত নেয় এবং নীতিশের জায়গায় আকিবকে নেওয়া হয়।

বিজ্ঞাপন

৩০ সেপ্টেম্বর গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুভমান গিল। টসের আগে আকিবের অভিষেক নিশ্চিত হয়। অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লোকেশ রাহুল তার হাতে ভারতের অভিষেকের ক্যাপ তুলে দেন।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। তিরুবনন্তপুরমের সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২৯৫ রান করে। জবাবে শুভমান গিল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে মাত্র ৫০ বল হাতে রেখে জয় পায় ভারত। বল হাতে কুলদীপ যাদব নেন ৪ উইকেট।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD